আইপিএল পয়েন্ট টেবিল উলট পালট দেখেনিন হিসাব নিকাশ
অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।লক্ষ্য ছিল ১৯৪ রানের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ৫ বলে ১০ করেই। তবে ইশান আর তিলকের ব্যাটে চড়ে একটা সময় জয়ের স্বপ্ন দেখছিল মুম্বাই।
কিশান ৪৩ বলে ৫৪ করে ১৩তম ওভারের শেষ বলে হন ট্রেন্ট বোল্টের শিকার। এর এক ওভার পর ফিরে যান ঝড় তোলা তিলকও। ৩৩ বলে ৩ চার, ৫ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
এরপর আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। কাইরন পোলার্ড ২৪ বলে খেলেন ২২ রানের ধীর ইনিংস। ৮ উইকেটে ১৭০ রানেই থামে মুম্বাই। দুটি করে উইকেট নেন রাজস্থানের নভদ্বীপ সাইনি আর ইয়ুজবেন্দ্র চাহাল।
এর আগে আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। শেষ দিকে ঝড় তোলেন আরেক বিদেশি শিমরন হেটমায়ার। দুই বিদেশির ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় রাজস্থান।
টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ৪৮ রান করলেও যশবি জাসওয়াল (১) ও দেবদূত পাডিকালের (৭) উইকেট হারায় রাজস্থান। তবে শুরু থেকেই সাবলীল ছিলেন বাটলার। তবে এরপর নিয়ন্ত্রণ নেন বাটলার ও অধিনায়ক সানজু স্যামসন।
এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮.২ ওভারে ৮২ রান। ইনিংসের ১৫তম ওভারে দলীয় ১৩০ রানের মাথায় ব্যক্তিগত ৩০ রানে আউট হন সানজু। এরপর বাটলারের সঙ্গে মিলে দলকে বাকি পথ এগিয়ে নেন ক্যারিবীয় তরুণ শিমরন হেটমায়ার। সমান তিনটি করে চার-ছয়ের মারে ১৪ বলে ৩৫ রানের ঝড়ো ক্যামিও খেলেন হেটমায়ার। এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে ১১ চার ও ৫ ছয়ের মারে ৬৮ বলে ১০০ রান করে আউট হন বাটলার। মুম্বাইয়ের পক্ষে বল হাতে তিনটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও টাইমার মিলস।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live