অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: বাবরের সেঞ্চুরি, ৩৪৫ রানের অবিশ্বাস্য টি-২০ ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক বাবর আজমের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চও হাঁকান ফিফটি। যার সুবাদে ইনিংসের পাঁচ বল বাকি থাকতেই তার দল পায় ৩ উইকেটের জয়। ৭ উইকেটে নির্ধারিত লক্ষ্য ১৬৩ রান তুলে ফেলেছে। ফলে দুই ইনিংস মিলে ৩৪৫ রানের টি-২০ দেখলো ক্রিকেট বিশ্ব।
পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনাই পায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে'র ৬ ওভারেই তারা করে ফেলে ১ উইকেটে ৬৩ রান। বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড আউট হন ১৪ বলে ২৬ রান করে। পরে তিন নম্বরে নামা জশ ইংলিস খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস।
যার ফলে প্রথম ১০ ওভারেই ৯৫ রান পেয়ে যায় অসিরা। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ফিঞ্চ। তবে হতাশ করেন কুড়ি ওভারের ক্রিকেটে অভিষিক্ত মার্নাস লাবুশেন। তার ব্যাট থেকে আসে ৪ রান। এরপর ৫ চারের মারে মাত্র ৯ বলে ২৩ রান করে দলকে আরও এগিয়ে দেন মার্কাস স্টয়নিস।
পরপর দুই ওভারে স্টয়নিস ও আরেক অভিষিক্ত ক্যামেরন গ্রিনকে (২) ফিরিয়ে ম্যাচে উত্তেজনা আনেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। কিন্তু অ্যারন ফিঞ্চের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে সহজেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান। শেষ দিকে বেন ম্যাকডারমট করেন ১৯ বলে ২২ রান।
এর আগে পাকিস্তানের শুরুটাও ছিল আশা জাগানিয়া। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অষ্টম ওভারে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২৩ রান করেন রিজওয়ান। বাবর আউট হন ১৬তম ওভারে। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ রান।
এছাড়া খুশদিল শাহ ১৮ বলে ২৪, ইফতিখার আহমেদ ১৩ বলে ১৩ ও শেষ দিকে ৬ বলে ১৮ রানের ঝড়ো ক্যামিও খেলেন উসমান কাদির। মূলত উসমান কাদিরের এই ক্যামিওতেই দেড়শ ছাড়িয়ে যায় পাকিস্তান। তবু এটি স্বাগতিকদের জয়ের জন্য যথেষ্ট হয়নি।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নেন নাথান এলিস। এছাড়া ক্যামেরন গ্রিনের শিকার ২ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়