অবিশ্বাস্য আয়: মুক্তির আগেই RRR কে হারিয়ে দিল KGF চ্যাপ্টার ২
সুপারস্টার যশ অভিনীত এই কন্নড় ছবি আগাম বুকিং-এর নিরিখে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এসএস রাজামৌলির RRR-কে। ছবির হিন্দি ভার্সনের আগাম টিকিট বিক্রি হয়েছে ১১ কোটি টাকার। এখনও ছবির মুক্তিতে প্রায় তিনদিন বাকি, তার আগেই এই বিরল নজির গড়ল এই ছবি। আরআরআর-এর আগাম বুকিং-এর পরিমাণ ছিল মাত্র ৫ কোটি টাকা। হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালম- পাঁচটি ভাষা মিলিয়ে উত্তর ভারতে মোট ২০ কোটি টাকার আগাম টিকিট বিক্রি হয়ে এই ছবির, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা।
হিন্দি বলয়ে এই ছবি ঘিরে যে উন্মাদনা চোখে পড়ছে তা বিরল, টুইটে জানান ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। মুম্বই, পুণে-তে এই কন্নড় ছবির শো শুরু হবে ভোর ৬টা থেকে। মুম্বইয়ে ছবির একটি টিকিটের দর উঠছে ১৪৫০ থেকে ১৫০০ টাকা। অন্যদিকে দিল্লিকে কেজিএফ ২-এর টিকিট বিকোচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়।
২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এর সিকুয়েল পরিচালক প্রশান্ত নীলের এই ছবি। প্রথম ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ২৫০ কোটি টাকা আয় করেছিল। তবে গত কয়েক বছরে এই ছবি ঘিরে আগ্রহের পারদ যতটা বেড়েছে, তাতে ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এর রেকর্ড ভাঙতে খুব বেশি পরিশ্রম করতে হবে না টিমকে।
মাফিয়া রকির গল্প ফের এখবার উঠে আসবে এই ছবিতে। ছবিতে থাকছেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ