‘কেজিএফ’ অভিনেতা হরিশ রাই; মাত্র ৫৫ বছরে জীবনাবসান
শোকের আবহাওয়া বিরাজ করছে বিনোদন জগতে। প্রবীণ অভিনেতা শুভাশীষ ঠাকুরের গত ৩ নভেম্বরের মৃত্যুর পর সেই বিষণ্ণতা কাটতে না কাটতেই এল আরও একটি মন খারাপের খবর। দক্ষিণের সুপারহিট ছবি ‘কেজিএফ’ (KGF)-এর পরিচিত মুখ হরিশ রাই, বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মারণরোগ ক্যানসারের কাছে দীর্ঘ লড়াইয়ের পর বিদায় নিলেন তিনি।
প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, অভিনেতা হরিশ রাই দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যানসারে (Thyroid Cancer) কষ্ট পাচ্ছিলেন। বেঙ্গালুরুর কিডওয়াই হাসপাতালে তিনি তাঁর জীবনের শেষ মুহূর্তগুলি কাটিয়েছেন।
মারণ রোগের সঙ্গে লড়ার সময় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। প্রবল দুর্বলতার পাশাপাশি অভিনেতার পেটে জল জমে তা ফুলে গিয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারেননি। তাঁর এই অকাল প্রয়াণে চলচ্চিত্র জগতের শিল্পী এবং তাঁর গুণমুগ্ধ ভক্তরা গভীরভাবে শোকাহত।
হরিশ রাই তাঁর অভিনয় জীবনে বেশ কিছু স্মরণীয় চরিত্রে দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর মধ্যে ‘কেজিএফ’ (KGF)-এ চাচা এবং কাল্ট ক্লাসিক ‘ওম’ (Om) সিনেমায় ডন রাই-এর চরিত্র দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। জানা যায়, তাঁর অসুস্থতার কঠিন সময়ে ‘কেজিএফ’র প্রধান অভিনেতা যশ তাঁকে ব্যক্তিগতভাবে সহায়তা করেছিলেন।
এই প্রবীণ অভিনেতা তাঁর সুদীর্ঘ কর্মজীবনে কন্নড়, তামিল এবং তেলেগু ভাষার বহু চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে— ‘সমরা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘স্বয়ম্বরা’ এবং ‘নল্লা’।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live