কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শোয়েব
চলতি এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন কোহলি। দুইবার চল্লিশের ঘর পেরোলেও কোনো ফিফটি করতে পারেননি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। আসরের শুরু থেকেই রানখরা কোহলির ব্যাটে।
এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে আইপিএলের এবারের আসরে কোহলিকে সাধারণ মানের খেলোয়াড় হিসেবেই বিবেচনা করছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী না হলে কোহলির দল থেকে বাদও পড়া লাগতে পারে বলেন তিনি।
সংবাদ মাধ্যমে শোয়েব বলেছেন, ‘আইপিএল একটি পারফরম্যান্সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউই রেহাই পাবে না। এমনকি বিরাট কোহলিও নয়। পারফর্ম না করলে সেও বাদ পড়ে যেতে পারে। কিছু বিষয় আমি হয়তো বলতে পারবো না। তবে তার মাথায় ঠিকই হাজারও জিনিস ঘুরপাক খাচ্ছে।’
এসময় কোহলির নিজেকে সাধারণ মানের খেলোয়াড় ভেবে সামনে এগোনোর পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘কোহলি ভালো মানুষ এবং ভালো খেলোয়াড়। তবে আমি চাই সে এখন যেকোনো একটি জিনিসের ওপর মনোযোগ দেক। নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবুক এবং ব্যাট হাতে খেলা শুরু করুক। মানুষ এরই মধ্যে কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live