কবে বিয়ে করছেন দেব-রুক্মিনী জানালেন তারা নিজেই
শনিবারের ‘অ-জানাকথা’য় আরও একবার দেব। সঙ্গী রুক্মিণী। তাঁদের আগামী ছবি ‘কিশমিশ’-এর প্রচারে। ঘণ্টাখানেকের আড্ডার একেবারে শেষে অবধারিত প্রশ্ন, যুগলে বিয়ে করছেন কবে? সোজাসাপ্টা প্রশ্নের ততধিক সাদামাঠা জবাব প্রথমে দেবের ঠোঁটে, ‘‘আর বড়জোর এক বছর। এই প্রশ্ন বদলে যাবে। সবাই জানতে চাইবেন, দেব তুমি এখনও বিবাহিত?’’ নিজের রসিকতায় নিজেই হাসিতে ফেটে পড়েছেন পর্দার ‘টিনটিন’। তার পরেই অত্যন্ত সচেতন জবাব, এর আগেও তিনি ‘অ-জানা কথা’য় জানিয়েছিলেন, যে হারে বিয়ে ভাঙছে তাতে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক বাঁচিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। সেটা তাঁর আর রুক্মিণীর মধ্যে এখনও আছে। এই ধারা ধরে রাখতে চান তিনি।
দেব থামতেই অনর্গল তাঁর দেবী! রুক্মিণীর কথায়, ‘‘আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করি। আমার পরিবারে প্রচুর সদস্য ভালবেসে বিয়ে করেছেন। তাঁরা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন।’’ পরক্ষণেই যুক্তি তাঁর, তার মানে এও নয়, জোর করে ঘাড়ে বিয়ের দায়িত্ব চাপিয়ে দিতে হবে। রসিকতায় দেবের থেকে কোনও অংশেই কমতি নন রুক্মিণীও। হাসতে হাসতে তাঁর জবাব, যে বছর কেউ প্রশ্ন করবেন না বিয়ে নিয়ে সে বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন।
তা হলে ২৯ এপ্রিল কী হবে? দরাজ গলায় আশ্বাস বাণী সাংসদ-তারকার, ‘‘বিয়ে হবে তো! টিনটিন আর রোহিণীর। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?