নতুন হার্ড হিটার টপ অর্ডার ব্যাটার খুজে পেল বিসিবি
তবে এ ব্যাটসম্যানেকে নিয়ে বেশ লম্বা সময়ে কোড সালাউদ্দিনকে কাজ করতে দেখা গেছে। আর দেশের ক্রিকেটে কোচ সালাউদ্দিনের গুরুত্ব তো আর বলে দেওয়ার প্রয়োজন নেই। সাকিব-তামিমদের এ কোচ দেশের ক্রিকেটে তৈরি করে দিয়েছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার। হীরা চিনতে কখনোই ভুল করেন না এ জহোরি। তাহলে কি দিপুর মধ্যেও বড় কিছুর সম্ভাবনা দেখছেন এই কোচ? এবারের প্রিমিয়ার লিগে ৪৮৯ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ আটে রয়েছেন দিপু। তরুণ ক্রিকেটার হিসেবে বেশ ভালো পারফর্মেন্সই বলা চলে। অথচ দলে জায়গা ও নিশ্চিত ছিল না এই ব্যাটারের।
তামিম দক্ষিণ আফ্রিকায় থাকায় ওপেনিংয়ে সুযোগ হয় দিপুর। তামিম ফেরার পরই বাদ পড়ার কথা ছিল এই ব্যাটসম্যানের। ওপেনিংয় পজিশন ঠিকই হারিয়েছেন তবে দলে জায়গা নয়। এর পরবর্তীতে দিপুর উপর দেওয়া হয় আরো বড় দায়িত্ব। দলের নাম্বার তিন ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় দিপুকে। দিপু হতাশ করেনি দলকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দিপু।
যুব বিশ্বকাপ জয়ী সেই দলের দুজন ব্যাটসম্যান দিপু এবং মাহমুদুল হাসান জয়কে নিয়ে হয়েছিল সেসময় বিস্তর আলোচনা। সময়ের ব্যবধানে জয় এখন টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। অপরদিকে দিপু চলে গিয়েছেন লাইমলাইটের আড়ালে। কোচ সালাউদ্দিন এর সহায়তায় এবং নিজের সেরা পারফর্মেন্স দিয়ে কি দিপু পারবেন জাতীয় দলের দরজা নাড়তে? দিপু জাতীয় দলে আসতে পারবেন কি পারবেন না তা আপাতত সময়ের হাতেই তুলে রাখা হোক। তবে দিপুর মধ্যে যে অগাত কিছু করার সম্ভাবনা রয়েছে তা ঠিকই বুঝিয়ে দিয়েছে এবারের লিগ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live