বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি
আরসিবির হয়ে ৭০০০ রান পূর্ণ করেন কোহলি। যা টি-টোয়েন্টির ইতিহাসে বিশ্ব রেকর্ড। কোনও একটি দলের হয়ে প্রথম কোনও প্লেয়ার সাত হাজার রান পূরণ করলেন। আইপিএল তো দূরের বিষয়, বিশ্ব টি-টোয়েন্টিতে এই রেকর্ড আরও কারও নেই। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টানা খেলে সুরেশ রায়না ৫৫২৯ রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রায়না কিন্তু কোহলির চেয়ে অনেক পিছিয়ে।
আইপিএলের জন্মলগ্ন থেকে অর্থাৎ ২০০৮ সাল থেকেই আরসিবি-র জার্সিতে টানা ১৫ বছর খেলছেন কোহলি। এখনও পর্যন্ত দল বদলাননি তিনি ৷ হয়তো পরের বার আরসিবি-র জার্সিতেই কোহলি খেলবেন। সে ক্ষেত্রে এই রানের পাহাড় আরও বাড়বে বৈকি।
টসে জিতে প্রথমে ব্যাট নেয় গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করতে নেমে ৫উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা। সর্বোচ্চ রান করেন টাইটানস অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তাঁর সংগ্রহ ৪৭ বলে ৬২ রান। এ ছাড়া ঋদ্ধিমান সাহা করেন ২২ বলে ৩১ রান এবং ডেভিড মিলারের সংগ্রহ ২৫ বলে ৩৪ রান। জোস হ্যাজেলউড ২টি এবং গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ২ উইকেটে ১৭০ করে আরসিবি। কোহলির ৭৩ ছাড়াও ফ্যাফ করেছেন ৪৪। আর গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪০ করে অপরাজিত থাকেন। ব্যাঙ্গালোরের ২টি উইকেটই নিয়েছেন রশিদ খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live