‘পান্ডিয়া থাকলে আরও দুটি বিশ্বকাপ জিততে পারতাম’
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রি মনে করেন, হার্দিক পান্ডিয়া থাকলে ভারত অন্তত আরও দুটি বিশ্বকাপ জিততে পারতো। শুধুমাত্র পান্ডিয়াকে পায়নি বলে ২০১৯ ওয়ানডে এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি বলে মনে করেন শাস্ত্রি।
২০১৯ এবং ২০২১ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রি। তার আমলে ভারতীয় ক্রিকেট দলের সাফল্য কম নয়। তার আমলেই টেস্টের এক নম্বর দল হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দু’টি টেস্ট সিরিজ জিতেছে।
কিন্তু ব্যর্থতা একটিই, কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি শাস্ত্রি। তার কোচিং ক্যারিয়ারে দু’টি বিশ্বকাপ খেলেছে ভারত। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে তারা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকই ছিটকে পড়তে হয়েছে। শাস্ত্রির মতে, একজন ক্রিকেটারের অভাবেই এই দুটি বিশ্বকাপ অধরা থেকে গেছে।
সম্প্রতি বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন শাস্ত্রী। তিনি বলেন, ‘আমি সব সময় এমন একজন ক্রিকেটার চেয়েছি যে ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করবে। সে সঙ্গে শেষ দিকে নেমে দ্রুত রান করতে পারবে। হার্দিক পান্ডিয়ার সে ক্ষমতা ছিল। কিন্তু বিশ্বকাপের আগেই সে চোট পেল। সেটা আমাদেরকে বড় ধাক্কা দিয়েছিল। একজন ভাল অলরাউন্ডার পাইনি। সে জন্যই বিশ্বকাপ জিততে পারিনি।’
হার্দিক না থাকায় অলরাউন্ডারের খোঁজ করেছিলেন; কিন্তু পাননি বলেই জানিয়েছেন শাস্ত্রি। তিনি বলেন, ‘নির্বাচকদের বলেছিলাম, একজন অলরাউন্ডার খুঁজছি; কিন্তু পাইনি।’
২০১৮ সালের এশিয়া কাপের সময় পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। তিন বছর ধরে সেই চোট তাকে ভুগিয়েছে। হার্দিক না থাকায় কখনও অতিরিক্ত ব্যাটার, আবার কখনও অতিরিক্ত বোলার খেলিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাতে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও পুরো সুস্থ ছিলেন না হার্দিক। তার খেসারত দলকে দিতে হয়েছিল বলে মনে করেন শাস্ত্রি।
আবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটি জোরালো ভবিষ্যদ্বানীও করে রাখলেন রবি শাস্ত্রি। বিশেষ করে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের হঠাৎ ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়ার কারণে এই মন্তব্য করতে বাধ্য হলেন তিনি। ভারতের সাবেক এই কোচের মতে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ