হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
উত্তেজনাকর সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলই গোল করার মত একটি করে সুযোগ পেয়েছিল। প্রথম সুযোগটি আসে আর্জেন্টিনার সামনে। ম্যাচের ১৭তম মিনিটের সময় আর্জেন্টিনা আক্রমনে উঠেছিল। ডি বক্সের ভেতরে থেকেই আর্জেন্টিনার একজন প্লেয়ার শট নিয়েছিল যা দুর্দান্ত দক্ষতায় আটকে দেয় কলম্বিয়ান গোলকিপার।
বিরতির পূর্বে ম্যাচে পরিষ্কার আর কোন সুযোগ আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা। তবে ৩৭তম মিনিটের সময় কলম্বিয়াকে হতাশ করে আর্জেন্টিনার গোলপোস্ট।
গোল মুখের একেবারে সামনে থেকে কলম্বিয়ান তারকা শট নেওয়ার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পেয়েছিলেন। নিজের ইচ্ছামত পজিশন নিয়ে শট করতে পেরেছিলেন তিনি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।
বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে লিন্ডা আলেগ্রীয়া গোল করে এগিয়ে দেন কলম্বিয়ানদের। আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে গোল করতে কোন ভুল করেননি তিনি।
গোল হজমের পর কিছুটা এলোমেলো হয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৩তম মিনিটে তারই খেসারত দিতে হয় দলটির প্লেয়ার গ্যাব্রিয়েলা চাভেজকে লাল কার্ড দেখে।
ম্যাচের বাকিটা সময়ে আর কোন দল গোল করতে না পারলে ১-০ গোলের জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে এখন খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live