অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া, রানার্সআপ ভারত
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়া। আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পুরো আসর জুড়েই দাপট দেখিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। এবার ঘরের মাটিতে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে নামবে অজিরা।
গত বিশ্বকাপে একেবারেই বিবর্ণ ছিল ভারত। টুর্নামেন্টে নিজেদের শুরুর ম্যাচেই পাকিস্তানের কাছে হেরেছিল তারা। এরপর একাধিক ম্যাচে দাপট দেখিয়ে জিতলেও গ্রুপ পর্ব পার হতে পারেনি ভারত। তবে আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতকে ফাইনালে দেখছেন পন্টিং।
অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি মনে করি, ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে। আমার মতে, অস্ট্রেলিয়া ফাইনালে তাদের (ভারতকে) পরাজিত করবে।'
তিন ফরম্যাটের ক্রিকেটেই ধারাবাহিক ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে তাদের পাইপলাইন বেশ শক্তিশালী। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদেরও সম্ভাবনা দেখছেন পন্টিং। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ভালো ছিল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইংলিশদের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেন, 'আসলে আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দুর্দান্ত দল এবং সাদা বলে তাদের দারুণ একটি লাইনআপ আছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live