তারকা ক্রিকেটার রাহুলকে হারালো ভারত
এর আগে মনে করা হচ্ছিল, রাহুল তাঁর ফিটনেস প্রমাণ করতে পারলে, শেষ দু'টি টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবেন। তবে সেটা আর হচ্ছে না। রাহুলকে এখন জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। যে সিরিজ ১৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে।
কেএল রাহুল চোট-কোভিড- সব মিলিয়ে কয়েক মাস বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ডানহাতি ব্যাটসম্যান আইপিএলের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি হোম সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়। তার পর থেকে তিনি আর দলে ফেরেননি।
রাহুলের চোট প্রাথমিক ভাবে একটি হালকা স্ট্রেন হিসাবে বিবেচিত হয়েছিল। তবে সেটি আসলে বড় আকার নেয়। পুরো ইংল্যান্ড সফর মিস করতে হয়েছে রাহুলকে। এর পরে কেএল রাহুল গত মাসে জার্মানিতে গিয়েছিলেন, যেখানে তাঁর হার্নিয়া অস্ত্রোপচার হয়। সম্প্রতি এনসিএ-তে রিহ্যাব করে দলে ফেরার লক্ষ্য ছিল তাঁর। তাঁর জন্য কঠিন পরিশ্রমও করছিলেন। কিন্তু এর মাঝেই তিনি করোনায় আক্রান্ত হন।
রাহুলের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া সম্ভবত টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্তকে দিয়ে ওপেন করাবে। যাইহোক কেএল রাহুল গত আট বছরে ভারতের হয়ে ৪২টি টেস্ট, ৪২টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে