রোনালদোকে নিয়ে যা বললেন কাকা
সবাইকে ছাপিয়ে ব্রাজিলিয়ান তারকা কাকার আশা যেন আরও আকাশচুম্বী। তিনি চান, আরও তিনটি বিশ্বকাপে খেলুক রোনালদো। রোনালদোর ফিটনেস ও মানসিক অবস্থার কথা বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন কাকা।
এক যুগ আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপটিই ব্রাজিলের জার্সিতে শেষ ছিল কাকার। এরপর ২০১৪ সালের আসরে দলে সুযোগ পাননি। যে কারণে শেষ বিশ্বকাপ বলতে যা বোঝায় তা নিয়ে ঠিক অভিজ্ঞতা নেই কাকার। কেননা তিনি নিজেও জানতেন না ২০১০ সালই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।
তাই ২০২২ সালই রোনালদোর শেষ বিশ্বকাপ কি না সে বিষয়ে মন্তব্য করতে পারছেন না কাকা, “একজন ফুটবলার হিসেবে নিজেই এই জায়গায় রাখা কঠিন। কারণ আমার এই অভিজ্ঞতা হয়নি। সবশেষ ২০১০ সালের আসরে খেলেছিলাম আমি। চেষ্টা করেছিলাম ২০১৪ সালের আসরেও খেলতে। কিন্তু সেবার দলে জায়গা হয়নি।”
ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, “রোনালদো এখন এই অবস্থায় আছে যে, সে একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে এবং এই আসরে সে খেলবে। সামনের দিনগুলোতে এটি নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর, সে কীভাবে নিজেকে অনুপ্রাণিত করে সেটিও দেখার।”
এসময় নিজের আশার কথা জানিয়ে কাকা বলেন, “আমি ভুল না হলে, সে তার পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে। এটি সত্যিই দারুণ। আমার তো ইচ্ছে হয়, সে যেনো আরও তিনটি বিশ্বকাপ খেলতে পারে (হাসি)। তবু দেখা যাক। আশা করি এবার সে ভালো করবে এবং ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে