ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ম্যাককেয়ন
এবার নরওয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন ম্যাককেয়ন। এতে করে অন্তত তিনটি বিশ্বরেকর্ডে নিজের নাম জড়িয়েছেন ফরাসি এই ওপেনার।
এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব-রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারের পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করলেন ম্যাককেয়ন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি পরপর ২টি ম্যাচে শতরান করার কীর্তি দেখালেন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৩টি ইনিংসে ম্যাককেয়নের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়িয়েছে ২৮৬ রান। তিনি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫৪ বলে ৭৬ রান করেন। পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫৩ বলেই করেছেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ম্যাককেয়নের থেকে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙে দিয়েছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান।
ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে টানা ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসের নিরিখে ম্যাককেয়নের থেকে বেশি রান করেছেন কেবল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ফিঞ্চ ২০১৮ সালে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে পরপর তিনটি ইনিংসে যথাক্রমে ৮৪, অপরাজিত ৬৮ ও ১৭২ রান করেছিলেন। সবমিলিয়ে তিন ইনিংসে তার রান ছিল ৩২৪।
নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে ম্যাককেয়নের সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্রান্স। জবাবে ১৯.২ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নরওয়ে। ফ্রান্স জেতে ১১ রানে।
ম্যাককেয়ন এই ম্যাচে শুধু সেঞ্চুরিই করেননি, বল হাতে ২৭ রান দিয়ে ৩টি উইকেটও দখল করেন। তাই ম্যাচসেরার পুরস্কারটিও জিতেছেন তরুণ এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে