কেনো মমিনুলকে ‘এ’ দলে রাখা হয়নি জানালেন বিসিবি
অনেকের ধারণা ছিল- এ দলেও বোধ হয় বিবেচনা করা হয়নি মুমিনুলকে। দুইটি চার ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে শুক্রবার দেশ ছাড়বে ‘এ’ দল।
তার আগে সংবাদ সম্মেলনে জাতীয় দলের নির্বাচক ও এই সফরের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে মুমিনুলকে।
তিনি বলেছেন, ‘মুমিনুল আসলে একটা অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনা আনা – না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি ওকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়। ’
তিনি আরো বলেন, ‘এটা মানসিক রিফ্রেশ, ফিজিক্যালি, পারফরম্যান্স ভালো করে ফিরুক এজন্য। আমি শুনেছি যে তাহলে মুমিনুলকে কি এ দলেও জায়গা দেয়া হবে না…না এটা এমন না। মুমিনুলকে বিবেচনা না, এটা ওকে বিশ্রাম দেয়া হয়েছে। খুব চাপে ছিল সে, মুমিনুলের এমন কোন বয়স হয়ে যায়নি যে আর ফিরতে পারবে না। এমন না। এটা একদমই বিশ্রাম। ’
মুমিনুলের প্রসঙ্গ আসতেই চলে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে নেই গত সিরিজের টি-টোয়েন্টি অধিনায়ক। ভবিষ্যতে থাকবেন, মেলেনি এমন নিশ্চয়তাও। তাহলে কি মাহমুদউল্লাহকেও মুমিনুলের মতোই বিশ্রাম দেওয়া হয়েছে?
রাজ্জাক বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে সাকিবও নাই, সিনিয়ররা নাই। বিশ্রামের ব্যাপারটা এরকম…আমাদের টি-টোয়েন্টিতে খুব ভাল হচ্ছে তা না। আমাদের জন্য তুলনামুলক সহজ সিরিজ জিম্বাবুয়ে। একটা নতুন ক্রিকেটারকে তো আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নামিয়ে দিতে পারব না। এজন্য এখানে সুযোগ নেয়া হয়েছে। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে