অবশেষে ওয়ানডে ক্রিকেট নিয়ে সুখবর দিল আইসিসি
অন্যদিকে ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে ওভার কমানোর পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী এবং শহিদ আফ্রিদিরা। যদিও এসব নিয়ে উদ্বিগ্ন নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) কোনো পরিবর্তন দেখা যাবে না।
এ প্রসঙ্গে অ্যালারডাইস বলেন, ‘প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’
বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য সংস্করণ নিয়েও আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘বার্মিংহামে বার্ষিক সাধারণ সভায় তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু এক দিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালানোর কথাই হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ