মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
শ্রীলঙ্কা, ভারতের পর মালদ্বীপকেও হারিয়ে টানা তিন জয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি। এখন অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।
বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। চার গোলের তিনটিই করেন শ্রীলঙ্কাকে হারানোর নায়ক মিরাজুল ইসলাম। তিনি একাদশে জায়গা পেয়েই নিজের জাতটা চিনিয়েছেন।
ম্যাচের ২০, ২২ ও ৪২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিরাজুল। গোল পেতে পারতেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি। কিন্তু ৮৪ মিনিটে তার জোরালো শট পোস্টে লেগে ফেরত আসে।
বাংলাদেশের চার গোলের একটি করেছেন রফিকুল ইসলাম। সেটিতেও মিরাজুলের অবদান। ৩২ মিনিটে মিরাজুলের বাড়িয়ে দেওয়া বলেই গোলটি করেন রফিকুল।
মালদ্বীপ ম্যাচের একমাত্র গোলটি করে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে জাইন জাফরের গোলে মালের ছেলেরা হারের ব্যবধানই যা একটু কমিয়েছে।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ এবং ভারতকে ২-১ গোলে হারায়। মালদ্বীপকে হারিয়ে এবার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পল স্মলির দল। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট।
বাংলাদেশ একাদশমো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম (হাসান জুম্মন নিঝুম), শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে