অবিশ্বাস্য ঘটনা: অশ্বিনকে রানআউট না করে বল নিয়ে দাঁড়িয়ে রইলেন ক্যারিবীয় পেসার
শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ওবেদ। যে ম্যাচে ভারত জিতেছে ৬৮ রানের বড় ব্যবধানে।
ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারে ঘটে এমন অবাক করা ঘটনা। দিনেশ কার্তিক লংয়ে শট খেলেই রান নিতে দৌড়ান। কার্তিক দুই রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন।
তবে শরীর ছুঁড়েও তার পক্ষে যথাসময়ে ক্রিজে পৌঁছানো সম্ভব ছিল না। কিন্তু ওবেদ বল হাতে পেয়েও স্ট্যাম্পের সামনে বোকার মতো দাঁড়িয়ে থাকেন। আউট করেন না অশ্বিনকে।
অশ্বিন শেষ পর্যন্ত ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কাও হাঁকান। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রানের বড়সড় সংগ্রহ গড়ে তোলে। জবাবে ৮ উইকেটে ১২২ রানের বেশি যেতে পারেনি ক্যারিবীয়রা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন