পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিল বার্বাডোজ
এমনিতে ওয়েস্ট ইন্ডিজ নামে একটি দল বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ক্যারিবীয় দেশগুলো। তারা আবার আলাদা আলাদা কমনওয়েলথের অন্তর্ভুক্ত। যার সুবাদে এবার কমনওয়েলথ গেমসের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়ে গেলো বার্বাডোজ নারী দলের।
অভিষেকেই পাকিস্তানের নারীদের হারিয়ে বিশ্ববাসীকে নিজেদের আগমনী বার্তা দিলো বার্বাডোজ। এজবাস্টনে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
বার্বাডোজকে জেতার মতো অবস্থানে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ক্যাপ্টেন হেইলি ম্যাথুজ ও উইকেটরক্ষক ব্যাটার কাইসিয়া নাইটের। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১০৭ রানের জুটি। হেইলি ৫১ রান করে আউট হন, কাইসিয়া ৬২ রানে অপরাজিত থাকেন।
জবাবে দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। শেষ দিকে একাই লড়ে যান নিদা দার। তবে তার ৩১ বলে ৫০ রানের ইনিংসটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে, পারেনি বার্বাডোজকে তাদের প্রথম জয় থেকে বঞ্চিত করতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে