আবারও ডেম্বেলের গোল, তারপরও অবিশ্বাস্য ভাবে শেষ হলো বার্সেলোনার ম্যাচ
শনিবার রাতে রেড বুল এরেনায় নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলের জয়ে যুক্তরাষ্ট্র সফরের ইতি টানলো বার্সেলোনা। এই সফরের চার ম্যাচের তিনটিতেই জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এর মধ্যে ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর ১-০ গোলের জয়ও।
রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে বাম পাশ দিয়ে আক্রমণে উঠে যান ডেম্বেলে। ড্রিবলিং করে সামনে এগিয়ে বল দেন ডি-বক্সে থাকা রাফিনহাকে। ফিরতি বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে হকচকিয়ে দেন তরুণ ফরোয়ার্ড ডেম্বেলে।
মনে হচ্ছিল এই এক গোলেই জিতবে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে গিয়ে আরেকটি গোল করেন মেমফিস ডিপাই। মিরালেম পিয়ানিচের লম্বা করে বাড়ানো বলে রেড বুলসের গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝি হলে খালি বারে বল পান মেমফিস। সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।
ম্যাচটি জিতলেও বার্সেলোনার জন্য চিন্তার কারণ ছিল রবার্ত লেওয়ানডস্কির গোল না পাওয়ার বিষয়টি। যুক্তরাষ্ট্র সফরে কোনো ম্যাচেই গোল পাননি এ তারকা ফরোয়ার্ড। শনিবার রাতে তার বেশ কয়েকটি শট উড়ে গেছে বারের ওপর দিয়ে, কিছু ফিরেছে গোলরক্ষকের দৃঢ়তায়।
তবে চার ম্যাচের সবকয়টিতে অপরাজিত থেকেই প্রাক-মৌসুম প্রস্তুতি সারলো বার্সেলোনা। আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় রায়ো ভায়োকানোর বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় তাদের প্রথম ম্যাচ ২২ আগস্ট, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে