অবশেষে জানা গেল কোহলিকে জিম্বাবুয়ের সফরের দল থেকে বাদ দেয়ার আসল কারণ
সিরিজ শুরুর প্রায় ২০ দিন বাকি থাকলেও জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ সদস্যের এই দলে নেই কোহলি। তিনি নিজে থেকেই এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তার ইচ্ছা না থাকায় দলে রাখা হয়নি তাকে।
মূলত জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করার আগে বিসিসিআইয়ের নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছিলেন কোহলি। সেখানে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন। আসন্ন এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে না খেলার পক্ষে মত দিয়েছেন কোহলি।
বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, 'বিরাট (কোহলি) নির্বাচকদের সাথে কথা বলেছে। সে বলেছে যে, এশিয়া কাপে তাকে পাওয়া যাবে। প্রথম সারির ক্রিকেটাররা এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত খুবই ব্যস্ত সময় পার করবে। তাই উইন্ডিজ সফরের পর দু-সপ্তাহের মতো সময়ে তারা কিছুটা বিশ্রাম নেয়ার সুযোগ পাচ্ছে।'
এদিকে কোহলির পাশাপাশি জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারদের। করোনা থেকে মুক্ত হলেও জিম্বাবুয়েতে রাখা হয়নি লোকেশ রাহুলকে। কোভিড পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজেও খেলা হয়নি তার।
শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। এই সিরিজের দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং কুলদীপ যাদব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে