টানা তিন বারের মতো জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন
জার্মান সুপার কাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে ১৯৮৯ সালের ম্যাচে সাত গোলের জন্ম দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন। ইউলিয়ান নাগেলসম্যানের দল কাল রাতে রোমাঞ্চ ছড়িয়ে রেকর্ডটি নতুন করে লিখিয়েছে।
গোলে ভরপুর ম্যাচটিতে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৪ মিনিট। কর্নার থেকে আসা বলে নিচু শট নিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এর ১৭ মিনিট পর বায়ার্নের জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতামূলক গোল করেন সাদিও মানে।
ম্যাচে অবশ্য আরও দুইবার জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন মানে। কিন্তু দুইবারই অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে বায়ার্নকে তিন গোলের লিড এনে দেন বেনজামিন পাভার্দ। তখন মনে হচ্ছিল একপেশেই হতে চলেছে ম্যাচটি।
কিন্তু বিরতির পর পরিস্থিতি পাল্টে যায়। ৫৬ মিনিটে লাইপজিগের আন্দ্রে সিলভার হেড বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এর তিন মিনিট পর লাইপজিগের গোলের খাতা খোলেন মার্সেল হলস্টেনবার্গ। বিজ্ঞাপন
৬৫ মিনিটে নাব্রির গোলে আবারও তিন গোলের ব্যবধান ধরে রাখে বায়ার্ন (১-৪)। লাইপজিগ এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ৭৭ মিনিটে ক্রিস্টোফার এনকুকু ও ৮৯ মিনিটে দানি ওলমো গোল করে ব্যবধান কমান (৩-৪)। যোগ করা সময়ের ৮ মিনিটে ম্যাচের শেষ কিকে গোল করেন বদলি হয়ে নামা বায়ার্ন তারকা লেরয় সানে। মৌসুমের প্রথম শিরোপা জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বায়ার্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে