শেষ হলো ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯১ রান তোলে সাউথ আফ্রিকা। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। দলের রানের খাতা খোলার আগেই, ইনিংসের তৃতীয় বলে বিদায় নেন কুইন্টন ডি কক।
তারপর অবশ্য ৫৫ রানের জুটি গড়েন হেনড্রিকস এবং রাইলি রুশো। প্রোটিয়াদের গত ম্যাচে জেতানো রুশো এ দিন করেন ১৮ বলে ৩১ রান। তার বিদায়ের পর ৮৭ রানের বড় জুটি গড়েন হেনড্রিকস এবং এইডেন মার্করাম।
এই জুটিই মূলত প্রোটিয়াদের ইনিংসের সুর গড়ে দেয়। ৫০ বলে ৭০ রান করে হেনড্রিকস আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৬ বলে ৫১ রান করেন মার্করাম। শেষদিকে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।
ইংলিশ বোলারদের মধ্যে ২৫ রান খরচায় তিন উইকেট নেন ডেভিড উইলি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষপর্যন্ত ১৬.৪ ওভারে ১০১ রানে অলআউট হয় তারা।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাটে। এছাড়া জেসন রয় ১৭, অধিনায়ক জস বাটলার ১৪ ও ক্রিস জর্দান ১৪ রান করেন। মূলত তাবরাইজ শামসির ঘূর্ণিতে কুপোকাত হয় ইংল্যান্ড।
প্রোটিয়া এই স্পিনার নেন ২৪ রান খরচায় পাঁচ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। তিন ম্যাচের সিরিজে মোট ১৮০ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতে নেন হেনড্রিকস।
সংক্ষিপ্ত স্কোর-
সাউথ আফ্রিকা- ১৯১/৫ (২০ ওভার) (হেনড্রিকস ৭০, মার্করাম ৫১*; উইলি ৩/২৫)।ইংল্যান্ড- ১০১/১০ (১৬.৪ ওভার) (বেয়ারস্টো ২৭; শামসি ৫/২৪)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে