২৭ মিনিটেই হ্যাট্রিক হিগুয়েনের, আবারও গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব
রোববার রাতে সিনসিনাটির বিপক্ষে করেন হ্যাট্রিক। সেটিও করেন মাত্র ২৭ মিনিটেই। ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে হয় মোট আটটি গোল। দুই দলই সমান ৪টি করে গোল পায়। দারুণ রোমাঞ্চকর এই ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের করেন হিগুয়েন। প্রথম গোল করেন ২৩ মিনিটে, দ্বিতীয়টি ৩৭ মিনিটে এবং শেষ গোল করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।
প্রথম গোলটা প্রায় ২০ মিটার দূর থেকে করেন দুর্দান্ত ফ্রি কিকে। দ্বিতীয় গোলটা করেন প্রতিপক্ষের ডিফেন্স আর গোলরক্ষককে বোকা বানিয়ে নিখুঁত পাসিংয়ে। শেষেরটা স্পট কিক থেকে।
ইন্টার মিয়ামির হয়ে হিগুয়েন খেলছেন তৃতীয় মৌসুম। এই তিন বছরে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে করেছেন ২০টি গোল। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করা হিগুয়েন ক্লাব পর্যায়ে খেলেছিলেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, নাপোলি, চেলসির মত বড় বড় দলগুলোর হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন