এক ম্যাচ হারে বাজে দল হয়ে যাইনি: পুরান
ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯০ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান (৪৪ বলে) করেন অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়া সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন কার্তিক।
জবাবে ২০ ওভারে আট উইকেটে ১২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণই মিলে শিকার করেন পাঁচটি উইকেট। অশ্বিন ও বিষ্ণই দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুরান বলেন, 'এক ম্যাচ হারে আমরা বাজে দল হয়ে যাইনি। আমরা কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছি, আমরা সেখানে অনেক লড়েছি। তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানিয়েছি। এই সিরিজে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব, এতে আমার কোনও সন্দেহ নেই। আমরা বিনোদন দেয়ার জন্যই খেলতে থাকব।'
'প্রথম ম্যাচে যা হয়েছে, সেটা চলে গেছে। এটাই ক্রিকেট। আমরা জানি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা বিনোদন দিতে পারার মতোই টি-টোয়েন্টি দল।'
প্রথম ম্যাচ হারের পর স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি'র ২০ শতাংশ করে কেটে নেয়া হয় ক্যারিবিয়ানদের। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে পহেলা আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে