স্ত্রী চাওয়ার বেশি দিলেন তাবারিজ শামসি
স্ত্রীর আবদার শুনে শামসি তাই ভাবছিলেন- উইকেট তো আর সুপার মার্কেটে পাওয়া যায় না যে কিনে নিয়ে আসব! অথচ শামসি ঠিকই মেটালেন স্ত্রীর আবদার। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তার ক্ষুরধার বোলিংয়ে রবিবার (৩১ জুলাই) ইংল্যান্ডের পাঁচটি উইকেট শিকার করেছেন।
আর এই পারফরম্যান্সে দল সিরিজ জিতেছে, শেষ টি-টোয়েন্টিতে পেয়েছে ৯০ রানের রাজসিক জয়। ম্যাচ ও সিরিজ শেষে শামসি জানালেন, কীভাবে পূরণ হল তার স্ত্রীর ইচ্ছা। ৫ উইকেট শিকারের দিনে কেন এত উচ্ছ্বসিত উদযাপন করলেন, দিয়েছেন তারও ব্যাখ্যা।
এর আগে ক্যারিয়ারে কখনো ৫ উইকেট পাওয়া হয়নি শামসির। তিনি জানান, 'এই ম্যাচ খেলতে আসার আগে, আমার স্ত্রী এমনিই আমাকে বলল- সে চার উইকেট চায়। আমি তার দিকে এমনভাবে তাকালাম যেন বলতে চাইলাম- মনে হচ্ছে সুপার মার্কেট থেকে উইকেট কেনা যায়? উদযাপনে তাই একটু উচ্ছ্বসিত ছিলাম।'
শামসি এদিন ডেল স্টেইনকে ছাড়িয়ে বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি। সাবেক পেসার স্টেইন শিকার করেছিলেন ৬৪ উইকেট। শামসির নামের পাশে এখনই আছে ৬৬ উইকেট।
এর আগে ৫৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে শামসি ৪ উইকেটের দেখা পেয়েছিলেন মাত্র ২ বার। ৫৪তম ম্যাচের আগে স্ত্রীর আবদার যেভাবে ফলপ্রসূ হয়েছে, শামসি হয়ত চাইবেন প্রতি ম্যাচেই তার স্ত্রী যেন এমন উইকেটের আবদার করেন, যেমনটি করা যায় সুপার মার্কেটে উইকেট কিনতে পাওয়া গেলে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে