ফাইনালে যেতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ, দেখেনিন হিসাব-নিকাশ
প্রথম তিন ম্যাচ জেতার পরই বাংলাদেশের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়েছিল। রোববার নেপাল ও ভারতের ম্যাচের ফলাফলের পর জমে গেছে ফাইনালে ওঠার লড়াই। শেষ দিনের খেলার পরই নির্ধারণ হবে কোন দুটি দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে।
ভারতের কাছে নেপাল হেরেছে ৮-০ গোলে। এই ফলাফলের কারণে নেপালের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তো হারাতেই হবে, সেই সঙ্গে বাড়িয়ে নিতে হবে গোলও।
ভুবনেশ্বর থেকে বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘নেপাল যদি বাংলাদেশকে ৫-০ গোলে হারাতে পারে, তবেই তারা খেলার সুযোগ পাবে ফাইনালে।’
তবে ভারত ও মালদ্বীপের খেলার ফলাফলের ওপরও বাংলাদেশের ফাইনাল অনেকটা নির্ভর করছে। ওই ম্যাচে ভারত পয়েন্ট হারালে বাংলাদেশ সরাসরি উঠে যাবে ফাইনালে।
ভারত জিতলে এবং বাংলাদেশ হারলে, তখন তিন দলের পয়েন্ট হবে ৯ করে। হেড টু হেডও সমান হয়ে গেলে গোল ব্যবধানে নির্ধারণ হবে দুই ফাইনালিস্ট। এখন বাংলাদেশের গোল ব্যবধান +৫, ভারত +১১ ও নেপাল -১।
তবে বাংলাদেশ এই সব সমীকরণ নিয়ে ভাবছে না। সহকারী কোচ রাশেদ আহমেদ পাপ্পু বলেছেন, ‘নেপালকে হারিয়েই ফাইনালে যেতে চাই। কোনো সমীকরণ নিয়ে ভাবছে না দল।’
বাংলাদেশ ড্র করলেই অবশ্য উঠে যাবে ফাইনালমঞ্চে। দলের সহকারী অধিনায়ক মইনুল ইসলাম বলেছেন, ‘আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live