প্রথম ম্যাচে সোহান দেখিয়েছে, একাই ম্যাচ জেতাতে পারে আমাদের : অ্যালান ডোনাল্ড
সোমবার হারারেতে শিষ্যকে প্রশংসায় ভাসিয়ে ডোনাল্ড বলেছেন, “তার সঙ্গে সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হয়েছিল। তার আঙুল স্প্লিন্ট দিয়ে বাঁধা ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সতর্কতার জন্য এটা ব্যবহার করেছে কিনা— ও বললো, ‘নাহ। দুর্ভাগ্যজনক একটা চিড় ধরা পড়েছে।”
“তার জন্য খারাপ লাগছে। এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছিল সে। বলগুলোকে ভালো মারছিল, কিপিং দারুণ করছিল। অধিনায়ক হিসেবে দুই ম্যাচে সে তার ছাপ রেখেছে। এমনভাবে নিজের নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছে মনে হয়েছে, এর আগে ২০ বা ৩০ ম্যাচে সে অধিনায়ক ছিল। তাকে মিস করবো। তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে সে। আশা করছি তাকে এশিয়া কাপে ফিরে পাবো।”
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আদর্শ ক্রিকেটার হিসেবে ধরা হয় নুরুল হাসান সোহানকে। যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারছিলেন না সোহান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি ধারণা দিয়েছিলেন একাই ম্যাচ জিততে পারেন তিনি। সোহানের আগ্রাসী ব্যাটিং ও শক্তি নিয়ে ডোনাল্ড যোগ করেন,
“প্রথম ম্যাচে সে দেখিয়েছে, একাই আমাদেরকে জেতাতে পারে। নিশ্চিতভাবে ইনিংসের শেষ ভাগে আমরা তার ব্যাটিং শক্তি ও কম্পোজার মিস করবো। এটা নিশ্চিতভাবে অন্যদের জন্য সুযোগ। আমাদের সঙ্গে লিটন আছে। সে কিপিংয়েও ভালো। তবে যখন ফিনিশিংয়ের কথা আসছে, অন্য কাউকে সেই দায়িত্ব নিতে হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে