নেপালের বিপক্ষে ড্র করলেই ফাইনালে খেলবে বাংলাদেশ, দেখেনিন হিসাব নিকাশ
ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। তিন ম্যাচের সবকয়টি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
৬ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে স্বাগতিক ভারত দ্বিতীয় এবং নেপাল তৃতীয়স্থানে। পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
দুর্বল মালদ্বীপের বিপক্ষে আজ ভারত জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। আর নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে তাদেরও ফাইনাল নিশ্চিত। ভারতের কাছে ৮-০ গোলে হারায় গোল গড়ে পিছিয়ে রয়েছে হিমালয়ের দেশটি। তবে বাংলাদেশ কম ব্যবধানে হেরে গেলেও গোল ব্যবধানে (বাংলাদেশ +৫ ও নেপাল -১) এগিয়ে থাকায় ফাইনালে খেলার সুযোগ মিলবে।
তবে পরাজয় কিংবা ড্র নয়, দুর্দন্ড প্রতাপে জয়লাভ করেই সাফের ফাইনালে যেতে চায় বাংলাদেশ। নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।
এক ভিডিও বার্তায় গতকাল তিনি বলেন, “নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে