পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি প্রকাশ
এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে দুই দলেরই এটি শেষ সিরিজ।
২০ সেপ্টেম্বর সিরিজটি মাঠে গড়াবে। করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাকি তিন ম্যাচ ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর। এরপর ২৮ ও ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। ২ অক্টোবর সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চলতি বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাবে ইংল্যান্ড দল। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে ইংলিশরা।
এবারের মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাবে পাকিস্তান। দুই ভাগে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। ডিসেম্বর-জানুয়ারিতে তারা কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।
এরপর আগামী বছরের এপ্রিলে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরের বছর ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনেরও কথা রয়েছে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে