প্রশ্নবিদ্ধ দেশের ঘরোয়া লীগের মান, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারিয়ে খুজছেন ক্রিকেটাররা
বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলের সুযোগ পান মুনিম শাহরিয়ার। এখন পর্যন্ত খেলা চারটি টোয়েন্টিতে বিশের কোটাও পার করতে পারেননি এই ব্যাটসম্যান। লিস্ট এ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলে ডাক পান বিজয়। সেই বিজয় ও আন্তর্জাতিক অঙ্গনে চরম ব্যর্থতার শিকার হন। এছাড়াও ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ইমনও নিজের অভিষেক ম্যাচে দুই রান করে আউট হন। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার যে ঘরোয়া লীগে রান করলেই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন না।
তাহলে এক্ষেত্রে খেলোয়াড় নির্বাচন করার পদ্ধতিটা কি হবে। নিশ্চয়ই কোনো ক্রিকেটারের নেট ব্যাটিং দেখে নির্বাচকেরা দলে অন্তর্ভুক্ত করতে পারবেন না। ঘরোয়া লীগের এ নাজেহাল পরিস্থিতির দায় নিতেই হবে ক্রিকেট বোর্ডের। এছাড়াও বিপিএলের ক্যালেন্ডার ঠিক করায়ও মুন্সিয়ানা দেখাতে পারেনি বিসিবি। বিগ ব্যাশ এবং বিপিএলের সূচি একি সময় হওয়ায় অধিকাংশ বিদেশি ক্রিকেটাররা বিগ ব্যাশ এ খেলতে যাবেন।
ফলে দেশি ক্রিকেটাররা বিপিএলে ভালো পারফর্ম করলেও তারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা তা যাচাই করতে পারবেন না নির্বাচকেরা। দেশের ঘরোয়া লীগের সুন্দর কাঠামো তৈরি করতে না পারলে এভাবেই বিপাকে পড়তে হবে দেশের ক্রিকেটকে। চার পাণ্ডবের বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিসিবি। জিম্বাবুয়ের মত খর্বশক্তির দলের বিপক্ষে ও ভালো করতে পারছে না টাইগাররা। নিঃসন্দেহে ঘরোয়া লীগের দুর্বল কাঠামোই এর জন্য দায়ী। ঘরোয়া লীগের মান শুধরানোর এই চ্যালেঞ্জ উত্তরাতে হবেই বিসিবি কে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে