সাকিব-আফ্রিদি-ব্রাভোদের পাশে নাম লেখালেন হাদির্ক পান্ডিয়া
ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ান ইনিংসের ৭.২ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন হার্দিক। ক্যারিবিয়ান ওপেনারের স্টাম্প ছিটকে দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতের তারকা অল-রাউন্ডার।
হার্দিক সেই সুবাদে প্রথম ভারতীয় ক্রিকেটারে পরিণত হন, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যাঁর ঝুলিতে ৫০০-র বেশি রান ও ৫০টি উইকেট রয়েছে।
হার্দিক ছাড়া ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি বা তারও বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (৭৯), ভুবনেশ্বর কুমার (৭৩), জসপ্রীত বুমরাহ (৬৯), রবিচন্দ্রন অশ্বিন (৬৪) ও রবীন্দ্র জাদেজা (৫০)। তবে এই পাঁচজনের কেউই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০০ রান করেননি। জাদেজার সংগ্রহে রয়েছে ৪২২ রান।
হার্দিক এই ম্যাচে মাত্র ৪ রান করেন এবং ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেরিয়ারের ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের পরে পান্ডিয়ার রান সংখ্যা দাঁড়ায় ৮০৬ এবং সংগৃহীত উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০।
এই তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১. সাকিব আল হাসান
২.শাহিদ আফ্রিদি
৩.ডয়েন ব্রাভো
৪. মোহাম্মদ নাবী
৫.মোহাম্মদ হাফিজ
৬.কেভিন ওব্রিন
৭.থিসেরা পেরেরা
৮.হাদির্ক পান্ডিয়া
হার্দিকের এমন মাইলস্টোন ছোঁয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। কাইল মায়ের্স ৭৩ রান করেন। ২টি উইকেট দখল করেন ভুবনেশ্বর কুমার।
জবাবে ভারত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৫ রান তুলে নেয়। সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রান করেন। ৩৩ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্ত। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।
এই জয়ের সুবাদে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে