বাংলদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
এছাড়া উইন্ডিজ টেস্ট দলের এই উইকেটরক্ষকের সঙ্গে গত মাসেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্যারিবীয়দের হয়ে জাতীয় দলে খেলা পেসার অ্যান্ডারসন ফিলিপ ও ব্যাটসম্যান কেসি কার্টি জায়গা পেয়েছেন ‘এ’ দলে।
দুটি টেস্ট খেলা ফাস্ট বোলার শার্মন লুইস ও একটি টেস্ট খেলা ব্যাটসম্যান জেরেমি সলোজানো আছেন এ দলে।
পঞ্চাশ ওভারের ৩ ম্যাচের স্কোয়াডে আছেন উইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শার্মন লুইস। এছাড়াও স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার ও পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস রঙিন পোশাকের দলে জায়গা পেয়েছেন।
প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার থেকে, পরেরটি ১০ অগাস্ট থেকে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজ।
সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
দুইটি চারদিনের ও তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজ খেলতে বর্তমানে উইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল।
মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে গত ২৭ জুলাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়ে সফরকারীরা।
চারদিনের ম্যাচের উইন্ডিজ ‘এ’ দল:
জশুয় ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, কলিন আর্চবল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, ত্যাগনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ ও জেরেমি সলোজানো।
একদিনের ম্যাচের উইন্ডিজ ‘এ’ দল:
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, টেডি বিশপ, ত্যাগনারাইন চন্দরপল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ারন ও শামার স্প্রিঙ্গার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন