বাবর-রিজওয়ানদের কঠিন নিষেধাজ্ঞা দিল পিসিবি
মঙ্গলবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। ক্রিকইনফো তাদের প্রকাশিত প্রতিবেদনে বলেছে, আসন্ন বিবিএল মৌসুমে পাকিস্তানি কোনও খেলোয়াড়কেই এনওসি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমনকি দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া নতুন টি-টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ছাড়পত্র ইস্যুতে শিগগিরিই সিদ্ধান্ত নেবে পিসিবি।
পিসিবির এমন সিদ্ধান্তের ফলে আগামী বছরে সংযুক্ত আরব-আমিরাতে হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতে বাবর-আফ্রিদিদের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত হয়ে গেলো।
বিগ ব্যাশ পাক খেলোয়াড়দের অনুমতি না দেয়ার কারণ হিসেবে ব্যস্ত সূচিকে সামনে এনেছে পিসিবি। তবে কেন জাতীয় বা ঘরোয়া পর্যায়ে চুক্তিবিহীন খেলোয়াড়দের নিষিদ্ধ করা হচ্ছে, তা এখনো স্পষ্ট করেনি তারা। এছাড়াও বিদেশি লিগ খেলতে না দিলেও ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন লিগ যুক্ত হওয়ায় পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা আগের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খেলার জন্য ছাড়পত্র না পাওয়ার ঘোষণায় পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়দের বড় আর্থিক লাভ থেকে বঞ্চিত হতে হবে।
অবশ্য ইতোমধ্যে বিগ ব্যাশের ড্রাফটের জন্য ৯৮ জন বিদেশি খেলোয়াড়দের তালিকায় একজনও নেই পাকিস্তানের। ধারণা করা হচ্ছে শেষ সময়ে তারা ড্রাফটের জন্য নাম নিবন্ধন করবেন। অন্যদিকে আইএল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটাররাই খেলবেন বলেই শোনা যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে