এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরতে চায়: সোহান
টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে পারেননি। আর ওয়ানডে সিরিজ খেলাও সম্ভব নয়। ফলে দেশে ফিরে আসতে হলো টি-টোয়েন্টি অধিনায়ককে। মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এসেছেন সোহান।
ইনজুরি কী অবস্থা? কবে নাগাদ মাঠে ফিরতে পারেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন, এশিয়া কাপেই মাঠে ফেরার আশায় আছেন। সোহান বলেন, ‘ইনশাআল্লাহ, আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। কাল একটা এপয়েন্টমেন্ট আছে (ডাক্তারের সাথে)। এটার ওপর নির্ভর করছে। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাঁড় একটু সরে গেছে। আজ গতকালের (সোমবার) চেয়ে একটু ভালো।’
ইনজুরির কারণে সিরিজ নিশ্চিতের ম্যাচ খেলা হয়নি। জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় সম্পর্কে তার মূল্যায়ন কি? এ হারকে কিভাবে দেখছেন? জানতে চাওয়া হলে সোহানের জবাব, ‘অবশ্যই খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে।’
তবে যেহেতু তিনি বিমান ভ্রমণে ছিলেন, তাই ম্যাচ দেখা হয়নি। এ কারণেই খেলা নিয়ে একটি কথাও বলতে নারাজ প্রথম দুই টোয়েন্টি ম্যাচের ক্যাপ্টেন, ‘আমি শেষ ম্যাচ দেখিনি। তাই কোনো মন্তব্য করতে পারছি না। তবে নিজের জায়গা থেকে সবাই খুব চেষ্টা করেছে।
জিম্বাবুয়ের কাছে টি টোয়েন্টি সিরিজ পরাজয় কি এশিয়া কাপে কোন নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে? সোহান তা মনে করেন না। তার ব্যাখ্যা, ‘এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে না।’
এশিয়া কাপে টিম বাংলাদেশের সম্ভাবনা কতটা? তার আগে কি করনীয়? জানতে চাওয়া হলে সোহানের উত্তর, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলেও ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি।
এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে রান পাননি। তা নিয়ে অধিনায়ক হিসেবে তার ব্যাখ্যা কী? সোহানের কথা, ‘টি-টোয়েন্টিতে সবাই যে প্রতিদিন রান করবে এমন না। খেলোয়াড়দের খারাপ সময় ভালো সময় দুটাই যায়। কারও ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এভাবে মন্তব্য করার চেয়ে আমার মনে হয় যার ভালো যাচ্ছে তাকে সমর্থন করা এবং যার খারাপ যাচ্ছে তার পাশে থাকা জরুরি।’
সোহান মনে করেন টি টোয়েন্টি সিরিজে না পারলেও ওয়ানডে সিরিজে টাইগারদের সম্ভাবনা যথেষ্ঠ। সোহান মনে করেন ওয়ানডেতে বাংলাদেশ তুলনামুলক বেটার দল। আমরা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে