ভবিষ্যৎবাণী: এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে পারেন টাইগাররা
বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা,আফগানিস্তান এবং কোয়ালিফায়ার ১ এর দলকে নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রথম গ্রুপে বাংলাদেশ,শ্রীলংকা এবং আফগানিস্তান রয়েছে। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং কোয়ালিফায়ার একের দল। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে প্রতিটি দল একজন আরেকজনের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।
নিঃসন্দেহে ভারত,পাকিস্তানের তুলনায় বেশ কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলংকা এবং আফগানিস্তান দুটি দলই শক্তিমত্তায় টাইগারদের চেয়ে বেশ এগিয়ে। সুপারফোরে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে একটি ম্যাচ জিততেই হবে টাইগারদের। টি-টোয়েন্টিতে বর্তমানে যে নাজেহাল অবস্থায় রয়েছে টিম বাংলাদেশ, তাতে বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরোতে না পারলেও অবাক হওয়ার কিছু নেই। তবে ম্যাচ প্র্যাকটিসের জন্য হলেও শীর্ষ চারে খেলতেই হবে টাইগারদের।
নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর সুখ স্মৃতি রয়েছে টাইগারদের। আর সাম্প্রতিক পারফরম্যান্স এবং টি-টোয়েন্টির বিচারে আফগানরা এগিয়ে থাকলেও। বড় আসরে আফগানদের বিপক্ষে অধিকাংশ ম্যাচে টাইগাররাই শেষ হাসিটা হেসেছে। বড় আসরে ভালো করার ক্ষেত্রে ঐতিহ্যের একটি ব্যাপারও রয়েছে। নিশ্চিতভাবেই ঐতিহ্যগত দিক থেকে আফগানদের চেয়ে বেশি এগিয়ে টাইগাররা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উত্তীর্ণ হওয়াটাই হবে টাইগারদের একমাত্র লক্ষ্য। তার ওপর যদি ফাইনাল খেলার সুযোগও চলে আসে, সেটা হবে সোনায় সোহাগা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে