আজ গুরুত্বপূর্ণ বোর্ড সভা, বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি
এমতাবস্থায় আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিস্তর আলোচনায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। দুপুর ২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে এই সভা বসার কথা আছে।
দল নিয়ে আলোচনা আর কথাবার্তা কম হচ্ছে না। একের পর এক সিদ্ধান্ত নেয়া হলেও ফলাফলের জায়গায় শূন্য। বিশ্বকাপ সামনে রেখে টি-২০তে টানা ব্যর্থতা, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়েই মূলত সভায় আলোচনা করা হতে পারে বলে জানা গেছে।
মাত্র ১৭ দিনের ব্যবধানে বসছে এবারের পরিচালনা পরিষদের বৈঠক। যা ষষ্ঠ বোর্ড সভা হিসেবে বিবেচিত হবে। কয়েকটি কারণে এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। টি-২০ দল আর এই ফরম্যাটে নতুন নেতৃত্বই হতে যাচ্ছে এই বোর্ড সভার আলোচ্য বিষয়। থাকবে আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপ ঘিরে আলোচনা।
পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্তও হবে আজ। শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির জন্য দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে নির্বাচন করা হয়েছে। একটি কক্স আর্কিটেকচার, অপরটি পপুলাস আর্কিটেকচার। দুটি কোম্পানিরই বড় বড় স্থাপনা, স্টেডিয়াম নির্মাণের অভিজ্ঞতা রয়েছে।
আজকের বোর্ড সভায় যেকোনো একটিকে বেছে নেবেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে ২০২৪ নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন এবং বাংলাদেশের নারীদের বিশ্বকাপের রূপরেখা প্রণয়ন হবে। এছাড়া আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হবে আজকের বোর্ড সভায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন