এক এশিয়া কাপেই ভারত-পাকিস্তানের দেখা হতে পারে তিনবার, দেখেনিন হিসাব নিকাশ
বলা যায় ক্রিকেটপ্রেমীদের জন্য আছে দারুণ খবর। কারণ একবার-দুইবার নয়, এবারের আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দেখা হতে পারে তিনবার।
আগামী ২৮ আগস্ট নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ কোয়ালিফায়ার শেষে নিশ্চিত হবে। এই শূন্যস্থান পূরণে ২০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত লড়বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।
বিশাল কোনো অঘটন না ঘটলে গ্রুপের শীর্ষ দুটি স্থানে নিশ্চিতভাবে থাকবে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান ও ভারত। আর ‘এ’ গ্রুপের প্রথম দুটি জায়গায় থাকার সুবাদে সুপার ফোরে ৪ সেপ্টেম্বর দ্বিতীয়বার মুখোমুখি হতে পারে বাবর আজম ও রোহিত শর্মার দল।
এরপর ভারত ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দুটি শীর্ষ দলের সঙ্গে। যেখানে আছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। আর এখানেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখলে ফাইনালের পথে এগিয়ে থাকবে দুই দলই।
অবশ্য তৃতীয়বার ভারত-পাকিস্তানের দেখা হওয়া খুব একটা সহজ হবে না। আফগানিস্তান অঘটন ঘটাতে পারদর্শী। শ্রীলংকাও আছে দারুণ ফর্মে। আর বাংলাদেশ বড় দলগুলোর বিপক্ষে চমৎকার কিছু যে করে যে ফেলতে পারে, সেটা অতীতে অনেকবার দেখা গেছে।
যাই হোক, এবারের এশিয়া কাপে নেই সেমিফাইনাল। এই সুপার ফোরের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। সেখানে ভারত-পাকিস্তান কোনো বাধার সম্মুখীন না হলে সেরা চারের প্রথম দুটি দল হিসেবে তৃতীয়বার মুখোমুখি হতে পারে ১১ সেপ্টেম্বরের ফাইনালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে