অশ্বিনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কামরান
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে পারেনি ভারত। দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বল হাতে দুর্দান্ত ছিলেন অশ্বিন। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দারুণ বোলিং করেছেন এই স্পিনার। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি।
আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার এমন ফর্ম ভারতের জন্য ইতিবাচক। কারণ এমন বড় আসরগুলোতে তার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দিবে দলকে। বিশেষ করে ইনিংসের মাঝের ওভারগুলোতে ব্যাটারদের লাগাম টেনে ধরার কাজটা তিনি ভালোভাবেই করতে পারেন।
কামরান বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে তার অনেক অভিজ্ঞতা আছে। সে একজন ম্যাচউইনার। যখন ইনিংসের মাঝের ওভারগুলোতে অশ্বিনের মতো কেউ বল করে, তখন দলের আত্মবিশ্বাসকে আরও বেড়ে যায়।'
অশ্বিন এখনও পর্যন্ত ভারতের জার্সিতে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি শিকার করেছেন ৬৪ উইকেট। আর ওভার প্রতি রান দিয়েছেন ৬.৭৯ করে। পাশাপাশি ব্যাট হাতে প্রায় ২৯ গড়ে করেছেন ১৪৬ রান।
কামরান বলেন, 'রবিচন্দ্রন অশ্বিন একজন পরীক্ষিত ক্রিকেটার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম ভারতের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। সে আবারও তার বৈচিত্র্য দিয়ে মুগ্ধ করেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live