আর মাত্র কিছুক্ষন পর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
সাকিবকে নিয়ে কথা হতেই পারে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে তিনিই হয়েছিলেন সিরিজসেরা। তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট দখলের কৃতিত্ব দেখান সাকিব। তিন ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই সিরিজের প্রথম ওয়ানডে ছিল সাকিব ও লিটন দাসের। তামিম ইকবাল ০ রানে আউট হওয়ার পর লিটন একপ্রান্ত ধরে রাখার পাশাপাশি উপহার দেন নান্দনিক ব্যাটিংশৈলি। তার ১১৪ বলে ১০২ রানের দারুণ এক ইনিংসে ভর করে বাংলাদেশ পায় ২৭৬ রানের বড় পুঁজি। তরুণ আফিফ খেলেন ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস, মেহেদি হাসান মিরাজ ২৫ বলে ২৬ রানের ইনিংস খেললে।২৭০’র ঘরে পৌঁছে বাংলাদেশ।
তারপর শুরু হয় সাকিব ম্যাজিক। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন ঘূর্ণিতে পড়ে মাত্র ১২১ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব একাই নেন ৩০ রানে ৫ উইকেট। তবে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন লিটন দাস।
তৃতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের নায়ক তামিম। বাংলাদেশ জয়ী হয় ৫ উইকেট। লক্ষ্য ছিল বেশ বড়, ২৯৯ রানে। তামিমের অনবদ্য শতকে (৯৭ বলে ১১২) বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে ১২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ।
এবার আর সাকিব নেই। তাই তাকে মিস করবে দল। তবে আশার কথা আগের সিরিজে যিনি শেষ ম্যাচে দল জেতানো সেঞ্চুরি উপহার দিয়েছিলেন, সেই তামিম ইকবাল আছেন। তার নেতৃত্বেই কয়েক ঘন্টা পর ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
সঙ্গে আছেন লিটন দাসও। এ স্টাইলিশ ব্যাটারও সবশেষ সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান। এক বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা মুশফিকুর রহিম খেলবেন এ সিরিজে। মিস্টার ডিপেন্ডেবলের ফেরাটাও অনেক বড় স্বস্তি।
কাজেই টি-টোয়েন্টি সিরিজের মতো তরুণদের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে না টাইগারদের। আগের পাঁচ সিরিজে জিম্বাবুয়ানদের তুলোধুনো করা তামিমের দল ফেবারিটের তকমা নিয়েই নামবে মাঠে।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়/নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহামেদ/মোসাদ্দেক, তাসকিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে