সত্যি হলো তামিমের সেই ভবিষ্যৎবানী
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৯ বছর পর হেরে তামিম অবশ্য ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং নিয়ে সেভাবে হতাশা প্রকাশ করলেন না। বরং ৫ উইকেটে হেরে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি সব সময়ই বলি, হারের পর অনেক কিছুর দিকেই আঙুল তোলা যায়। কিন্তু এই কথাগুলো আমি জিতে এসেও অধিনায়ক হিসেবে বলতাম। জেতার পরও আমি সব সময় বলি, এটা ভুলে গেলে হবে না যে আমরা কী কী জায়গায় ভুল করেছি। আজকের দিনটা দারুণ একটা উদাহরণ—এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা।’
ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজার ব্যাটে দারুণ এক জয় পায় জিম্বাবুয়ে। সেঞ্চুরি পাওয়ার আগে দুজনকেই ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে সুযোগ লুফে নিতে না পারায় শেষ পর্যন্ত আক্ষেপে পুড়তে হয়েছে সফরকারীদের। অপরাজিত ১৩৫ রানে জিম্বাবুয়েকে জেতানো রাজা ফিরতে পারতেন ব্যক্তিগত ৪৩ রানে।
তাসকিন আহমেদের বলে তাইজুল ইসলাম ক্যাচ লুফে নিতে না পারায় জীবন পান রাজা। এদিকে শরিফুল ইসলামের একই ওভারে দুবার জীবন পান কাইয়া। সেসময় ক্যাচ নিতে পারলে ৭৩ রানে আউট হতেন ডানহাতি এই ব্যাটার। তাতে বদলে যেতে পারতো ম্যাচের চিত্র।
ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং নিয়ে তামিম বলেন, ‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। কারণ, টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, এক পাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম