এইমাত্র শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংসের খেলা, দেখেনিন স্কোরকার্ড
শুক্রবার দ্বিতীয় দিনে মোট ৬০.৫ ওভার ব্যাট করে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থেকে মাত্র ২ রানে পিছিয়ে থেকে শক্ত অবস্থানে পৌঁছে গেছে স্বাগতিকেরা।
৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মিঠুন। অন্য প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
এরপর কাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭.৫ ওভার টিকেছে সফরকারীদের ইনিংস। এ সময়ের মধ্যে বাকি ৪ উইকেট হারিয়ে ৩২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় দিনে মাত্র ৬ বল খেলতে পেরেছেন মিঠুন। আগের দিন নিজের স্কোরের সঙ্গে ৮ রান যোগ করে অর্ধশতক তুলে নিয়ে আউট হন বাংলাদেশ ‘এ’ দলের এই অধিনায়ক।
নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে মাত্র ১৫ বল খেলে আরো ৪ রান যোগ করে আউট হন তিনি। ৬০ বলে ২৭ রান করে নাঈম আউট হওয়ার পর লড়াই করার চেষ্টা করেন রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করা এনামুল ৩৯টি বল খেলে দৃঢ়তা দেখান।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। ৩ উইকেট আরেক পেসার জাস্টিন গ্রিভসের। তবে বাংলাদেশ ‘এ’ দল ২৭টি ‘এক্সট্রা’ না পেলে সংগ্রহ আরও কম হতো। এর মধ্যে ১০টি ওয়াইড ও ১টি নো বল করেন স্বাগতিক বোলাররা।
নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সবাই উইকেটে এসে সময় কাটানোর চেষ্টা করেন। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল ওপেন করতে নেমে ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন।
৯৮ বলে ৩২ রান করেন আরেক ওপেনার জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। রেজাউর ও নাঈম ১টি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live