অভিষেক ম্যাচেই চমক দেখালেন মানে
গত জুনে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর লাইপজিগের বিপক্ষে জার্মান সুপার কাপে। গত সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বায়ার্নের হয়ে মানের অভিষেক ম্যাচ। এবার বুন্দেসলিগায়ও অভিষেকে গোল করেই মানেই যেন বুঝিয়ে দিলেন, অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোদের ছেড়ে এলেও মিউনিখে শুরুর দিনগুলো সুখেই কাটছে তার।
পঞ্চম মিনিটে জশুয়া কিমিচ দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্ড। বায়ার্নের গতির সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল ফ্রাঙ্কফুর্টের রক্ষণ। ২৯তম মিনিটে হেডে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন গ্রীষ্মের দলবদলে লিভারপুল থেকে আসা মানে। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। আর বিরতির একটু আগে স্কোরলাইন ৫-০ করেন গ্ন্যাব্রি।
প্রথমার্ধে ডি-বক্সের মধ্যে থেকে ১২টি শট নেওয়া বায়ার্নকে বিরতির পর অবশ্য বেশ আটকে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। ম্যাচের চিত্রপটে যদিও এর কোনো প্রভাব পড়েনি। কোনোরকম নাটকীয়তার আভাসও দিতে পারেনি গত মৌসুমের ইউরোপা লিগ জয়ীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে