ব্রেকিং নিউজ: আবারও টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম
কিন্তু এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার পর জিমবাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নতুন কিছু করার চিন্তা ভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেখানে দেখা যেতে পারে মুশফিকুর রহিমের সহ আরো দুই এক জন অভিজ্ঞ ক্রিকেটারকে। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। যেখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ থাকবে না বিসিবির কাছে।
তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইনজুরি। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।
তবে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনজুরির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম।
তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে।
জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে