শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ, দেখেনিন ফলাফল
কিন্তু স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রাকরের দারুণ বোলিংয়ে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংলিশরা। শেষ ওভারে জিততে হলো ৬ উইকেট হাতে রেখে ১৪ রান প্রয়োজন ছিল ন্যাট শিভারদের। কিন্তু প্রথম ৫ বলে ১ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে ইংলিশরা। ম্যাচ সেখানেই হেরে যায় ইংল্যান্ডের নারীরা।
বার্মিংহামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তোলে ভারতীয় নারীরা। কিন্তু ৫ উইকেটে ১৬০ রানে থেমে যায় ইংলিশরা।
ভারত আগে ব্যাটিং করতে নামলে দলটির ওপেনার স্মৃতি মান্দানা ২৩ বলে ফিফটি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দুই ওপেনার মিলিয়ে ৭ ওভারে ৭০ রানের বেশি তোলার পরে শেফালি ভার্মাকে হারায় ভারত। ১৫ রান করেন শেফালি। এরপর দ্রুত ফিরে যান স্মৃতিও। ৩২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন স্মৃতি।
এছাড়া জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ৪৪ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত। ইংলিশদের পক্ষেফ্রেয়া কেম্প ২২ রানে ২ উইকেট পান। এছাড়াও ক্যাথরিন ব্রান্ট ও অধিনায়ক শিভার পান ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকে ইংলিশরা। তবে উইকেটও হারাতে থাকে দলটি। তবুও ইংলিশ অধিনায়ক শিভারের ৪১ রান ও অ্যামি জোন্সের ৩১ রানে জয়ের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষদিকে স্নেহ রানার বোলিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। স্নেহ ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ের জন্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নারীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে