অবিশ্বাস্যভাবে শেষ হলো লিভারপুল ও ফুলহামের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ফুলহামের ঘরের মাঠ ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচে দুই দুইবার পিছিয়ে যায় লিভারপুল। সেখান থেকে ডারউইন নুনেজ এবং সালাহর গোলে ২-২ সমতায় শেষ করে লিভারপুল। ম্যাচটিতে অলরেডদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে ফুলহাম।
ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণ কিংবা লক্ষ্যে শট করার দিকে খুব একটা পিছিয়ে ছিল না ফুলহাম। বরং ম্যাচে আগে গোলের দেখা পায় ফুলহাম। ম্যাচের ৩২তম মিনিটে ফুলহামের আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় ফুলহাম। প্রথমার্ধে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে শেষ করে লিভারপুল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও ম্যাচে সমতা ফেরাতে ২৫ মিনিট অপেক্ষা করতে হয় লিভারপুলকে। ম্যাচের ৬০তম মিনিটে নুনেজের গোলে ১-১ সমতায় ফেরে অলরেডরা। এর ৮ মিনিট পর মিত্রোভিচ পেনাল্টি থেকে আবার গোল করে ফুলহামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।
তবে লিভারপুলকে শেষ পর্যন্ত ম্যাচ হারের লজ্জা থেকে বাঁচান দলটির সেরা তারকা মিশরীয়ান ফরোয়ার্ড সালাহ। খেলার ৮০তম মিনিটে সালাহ গোল পেলে ১ পয়েন্ট সঙ্গী করে মাঠ ছাড়ে লিভারপুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?