বোলিং নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের ব্রিস্টলে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। ডি কক ৭ ও ডুসেন ৪ রান করেন। তবে আরেক ওপেনার রেজা হেনড্রিকস ৪০ বলে ৪২ রান করেন।
মিডল-অর্ডারের চার ব্যাটার এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত রান তুলেছেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
মার্করাম ১০ বলে ২৭, ক্লাসেন ১৬ বলে ৩৯, মিলার ২০ বলে অপরাজিত ৩২ ও প্রিটোরিয়াস ৭ বলে ১৭ রান করেন। ১৮৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দুই পেসার পার্নেল ও প্রিটোরিয়াসের বোলিংয়ে শুরু থেকেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। টপ-অর্ডারের তিন ব্যাটার শূন্য হাতে বিদায় নেন।
পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে হার বরণ করে নেয় আয়ারল্যান্ড। সাত বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় আইরিশরা। মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩৪ রান করেন হ্যারি টেক্টর।
পার্নেল ৩০ রানে ৫ উইকেট নেন। ৪৫ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পার্নেল। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের অংশ ছিলো। ১৭ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে