ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ক্রিকেট ইভেন্টে অংশ নেয়া ৮টি দলের লড়াই শেষে রোববার বার্মিংহামে অনুষ্ঠিত হয় ফাইনাল। এজবাস্টনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ব্যাট করতে নেমে ওপেনার বেথ মানের ৪১ বলে করা ৬১ রানের ইনিংসের সঙ্গে মেগ লানিংয়ের ৩৬ (২৬), অ্যাশলে গ্র্যাডনারের ২৫ (১৫) ও বাকি ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৬১ রান তোলে অজিরা।
ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১ উইকেট করে নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের নেমে দুই ওপেনারের ব্যর্থতায় শুরু হয় ইনিংস। এরপর জেমিমাহ রদ্রিগেজ ৩৩ রান করে ফিরলেও ৪৩ বলে ৬৫ রানের দারুণ একটা ইনিংস খেলেন অধিনায়ক হারমনপ্রিত কৌর।
দলীয় ১২১ রানের মাথায় হারমনপ্রিত বিদায় নিলে বাকি ব্যাটাররা পড়েন অজি বোলারদের তোপে। তাতে ১৯.৩ ওভারে ভারত গুটিয়ে যায় ১৫২ রানে। ৯ রানের জয়ে প্রথমবার কমনওয়েলথ ক্রিকেটে সোনা জিতল অস্ট্রেলিয়া।
অজিদের পক্ষে ৩ উইকেট নেন অ্যাশলে গ্র্যাডনার। মেগান শাট নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন ডার্সি ব্রাউন ও জেস জনাসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন