তাসকিন-শরিফুলরা ভুল থেকে শিখছে না, বলছেন ডমিঙ্গো
ব্যাটিং সহায়ক উইকেটে তিনশর আশেপাশে লক্ষ্য তাড়া করা আধুনিক ক্রিকেটে কঠিন কিছু নয়। কিন্তু প্রতিপক্ষ দলের শক্তিমত্তা এবং ফর্ম বিবেচনায় জিম্বাবুয়ের জন্য সেটা কঠিনই ছিল। তারপর আবার দুই ম্যাচেই বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত করেছিল বাংলাদেশ।
শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। বিশেষ করে মিডল অর্ডারে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। মাঝের ওভারগুলোতে বোলাররা সুবিধা করতে পারেনি। যেমন রানের চাকা আটকে রাখতে পারেনি, তেমনি নিয়মিত ব্রেকথ্রুও দিতে পারেনি।
ডমিঙ্গো বলেন, 'আমরা হয়তো প্রথম ম্যাচে ২০ রান কম করেছি, আজকেও ২০ রান কম করেছি। এখানে পরের ভাগে রান আটকানো কঠিন। কিন্তু এক ম্যাচে তাদের রান ছিল ৩ উইকেটে ৬০, আরেক ম্যাচে ৪ উইকেটে ৪০ (৪৯)। এরপর ছেলেরা চাপটা যথেষ্ট ধরে রাখতে পারেনি। ফিল্ডিংয়ে ভুল, আলগা বল অনেক বেশি হয়েছে। ফিল্ডিং অনুযায়ী বল করতে পারেনি বোলাররা। ছেলেরা চেষ্টা করেছে। কিন্তু ভুল থেকে শেখেনি, একই ভুল বারবার করে গেছে। এটিই সবচেয়ে হতাশার ব্যাপার।'
বোলারদের এমন পারফরম্যান্স কোচিং স্টাফদের হয়াতশ করেছে। বিশেষ করে প্রধান কোচ বেশ হতাশ হয়েছেন। ডমিঙ্গোর মতে, এটা নিয়ে বেশ কয়েকবার কাজ করার পরও বোলাররা শিখছেন না। চাপের মধ্যে বারবার ভুল করছেন তারা।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, 'কোচিং স্টাফ হিসেবে এটা হতাশাজনক। আমরা এটা নিয়ে কথা বলছি, কাজ করছি। কিন্তু চাপের মধ্যে আবার ভুল হয়েই যাচ্ছে। মিড অফ ওপরে রেখে স্লোয়ার বল করছে, থার্ড ম্যান ভেতরে রেখে স্টাম্পের বাইরে শর্ট বল করছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে