ব্রেকিং নিউজ: টিকছে না সাকিবের যুক্তি, কঠিন সিদ্ধান্তের পথে বিসিবি
বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পর এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ব্যাপারটি তারা গুরুত্ব সহকারে দেখছেন।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’
দুই একদিনের মধ্যেই এই ব্যাপারটির সুরাহা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
বিসিবি যেকোনো কারণে দরপ্রত্র আহ্বান করলেও সেখানে উল্লেখ্য থাকে কোনো বেটিং প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। এ ছাড়াও ক্রিকেটাররা যেন এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত না হন এই ব্যাপারেও বেশ সতর্ক অবস্থানে থাকে বিসিবি। বেটিংয়ের সঙ্গে সংম্পৃক্ত যেকোনো ব্যাপারে বিসিবি কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন জালাল ইউনুস।
তার ভাষ্য, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?